কাপ্তাই থানা পুলিশের অভিযানে মাদক কারবারী সহ আটক-২
রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারী এনামুল হক এনামকে আটক করে পুলিশ। একইদিন অপর এক অভিযানে পেনাল কোডভুক্ত আসামী মোঃ ফারুককে আটক করে। কাপ্তাই থানা পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে উক্ত আসামীদের আটক করতে সক্ষম হয়। আটক আসামীদের বিরোদ্ধ মাদক আইনে মামলা দায়ের সহ আইনানুগ ব্যবস্থা করা হয়েছে। আটক আসামীদের দ্রুত রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালামের নির্দেশে গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) থানার এসআই আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ চন্দ্রঘোনা ইউনিয়নের তালুকদার পাড়া সংলগ্ন তিন রাস্তার মোড়ে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা সহ এলাকার চিহ্নিত মাদক কারবারী একাধিক মামলার আসামী মোঃ এনামুল হক ফয়জুল ইসলাম প্রকাশ এনামকে (৪৪) আটক করে। এব্যাপারে কাপ্তাই থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক এনামের বিরোদ্ধে মাদক আইনে পূর্বেও কাপ্তাই থানায় একটি মামলা রয়েছে। যার মামলা নং-০২/২৮, তারিখ-১৫/১০/২৩।
প্রসঙ্গত, আটক এনাম দীর্ঘদিন ধরে চন্দ্রঘোনা ইউনিয়নের উল্লেখিত এলাকায় বসবাস করে মাদক কারবার করে আসছে। মাদকের কারবার করে ইতিমধ্যে লাখ লাখ টাকার মালিক বনে গেছে। তার এই মাদকের কারবারে এলাকার উঠতি বয়সের কিশোর ও বহু স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী বিপথগামী হচ্ছে। একইদিন থানা পুলিশ অপর এক অভিযানে কাপ্তাই নতুন নাজার এলাকা থেকে ৪৫৭/৩৮০ ধারার পেনাল কোড ভুক্ত আসামী মোঃ ফারুককে(২২) আটক করে। আটক আসামূদের দ্রুত জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে থানার সূত্র জানায়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
Link Copied