দাগনভূঞায় কৃষি উপকরণ বিতরণ-মার্কেন্টাইল ব্যাংকের
মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ শনিবার সকালে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মিজান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন হুমায়ুন।
ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান জনসংযোগ কর্মকর্তা আবদুল হামিদ সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার, দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনায়েত উল্যাহ প্রমুখ।
এসময় দাগনভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী, পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রায়হানসহ ব্যাংকের বিভিন্ন শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার প্রায় ১৭শ কৃষকের মাঝে সার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়