চন্দনাইশে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চন্দনাইশ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবর আলী ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী।
এছাড়া বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি