ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে বেদিয়া জাতিসত্তার শিক্ষার্থীরা পেল ক্রেষ্ট, সনদপত্র


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১০-২-২০২৪ দুপুর ৩:৫৩
"লেখা পড়হাক ইনজর লেইকে, বেদিয়া জাইতকে অঘুয়াই লেওআ" এই প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রায় শতাধিক বেদিয়া জাতিসত্তার শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। শনিবার দুপুরে সুবর্ণা মাহাতো স্মৃতি স্মরণে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে
 ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাসকৃত বেদিয়া জাতিসত্তার শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, সনদপত্র ও সংবর্ধনা প্রদান করা হয়। 
 
সূবর্ণা মাহাতো ছিলেন বাংলাদেশ বেদিয়া ইয়ুথ নেটের পাঁচবিবি উপজেলা শাখার একজন গর্বিত সদস্য। তাঁর বাড়ী পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে। তিনি ২০২৩ সালে লিভার টিউমার রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৃথিবীর মায়া শেষ করে অকালে মৃত্যু বরণ করেন। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূর্তির জন্য সুযোগ পেলেও ভর্তি হতে পারেননি। যেতে হয় ওপারে। তিনি বেদিয়া জাতিসত্তার একজন মেয়ে হলেও সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজের মধ্যদিয়ে নিয়োজিত রাখতেন। করোনাকালে এই জাতিসত্তার মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। তাছাড়া সমাজে মাদক, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী নানা প্রচার প্রচারণা করেন এই জাতিসত্তার মানুষদের মধ্যে। একারনে আজকে তার স্মরনে বেদিয়া জাতিসত্তার শতাধিক শিক্ষার্থীদের মাঝে সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট, সনদপত্র ও সংবর্ধনা প্রদান করা হয়।
 
বাংলাদেশ বেদিয়া ইয়ুথ নেটের সার্বিক সহযোগিতায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভূতি ভূষণ মাহতো। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুদর্শন মাহাতো। বিশেষ অথিতির বক্তব্য রাখেন পরেমশ্বর মাহাতো
সাবেক প্রধান শিক্ষক হাকিমপুর কৈজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণ কমল মাহাতো সাবেক সহকারী শিক্ষক খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়, নৃপেন্দ্রনাথ মাহাতো সহকারী শিক্ষক আয়মারসুলপুর হাজী মুনির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও পাঁচবিবি আদিবাসী বহুমূখী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক স্বতেন্দ্রনাথ মাহাতো প্রমূখ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার