লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে: এমপি নিক্সন চৌধুরী
ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ভাল লেখাপড়া করে সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য খেলাধুলার আবশ্যকতা খুবই জরুরি। বিদ্যালয়ে পাঠদানের ফাঁকে শিক্ষার্থীরা যেন তাদের সুন্দর মন গঠন করতে পারে সেজন্য প্রতিটি স্কুলেই খেলার মাঠ সচল রাখা জরুরি। প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের ভাল লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে।
শনিবার বিকালে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ৩৩ নং ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তাই সকল শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশের দায়িত্বশীল ভূমিকা পালন করতে এখন থেকেই প্রস্তুত হতে হবে। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আমাদের সকলের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে হবে। একটি জাতি তখনই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সক্ষম হয় যখন সেই জাতি সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম মৃধা, ভাষানচর ইউপি চেয়ারম্যান শেখ গোলাম কাউসার সহ স্থানীয় নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied