জেদ্দায় বাংলা স্কুল অ্যান্ড কলেজে জাতীয় শোক দিবস পালিত
সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
বিভিন্ন কর্মসূচির মধ্য রয়েছে- মোনাজাত, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি সরকারের স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন- কনস্যুলেট জেনারেলের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবীরসহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ অভিভাবকবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল নাজমুল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার রাখাল রাজা, যিনি দেশের গণমানুষের মুক্তির কথা ভেবেছিলেন। তাঁর মতো একজন দূরদর্শী নেতা এই বঙ্গে জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। পরাধীনতার শৃঙ্খল ভেঙে তিনি এনে দিয়েছিলেন একটি পতাকা ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, তোমরা ভূমিপুত্র বঙ্গবন্ধুর সেই গর্বিত প্রজন্ম, যে প্রজন্মের জন্য আজ থেকে ৪৬ বছর আগে তিনি এক কালরাতে এদেশীয় দোসরদের হাতে প্রাণ দিয়েছিলেন। তোমরা জাতির পিতার ত্যাগের মহিমা ধারণ করেই দেশের সেবায় মনোনিবেশ করবে। তাহলেই তাঁর আত্মা শান্তি পাবে। তাঁর দেখানো পথে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা, যে বাংলাদেশের জন্য একাত্তরে জীবন দিয়েছিল ৩০ লাখ শহীদ ও পঁচাত্তরে জাতির পিতার পুরো পরিবার।
এমএসএম / জামান
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত
মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি
সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব