ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আ’লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হলেন সাংসদ শিবলী সাদিক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১১-২-২০২৪ দুপুর ২:১২

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান, হারুনুর রশিদকে কো-চেয়ারম্যান এবং মাশরাফী বিন মোর্ত্তজা এমপিকে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এবার সংসদ সদস্য, সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক ছাত্রলীগ নেতাসহ দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের প্রাধান্য দিয়ে ২০২৩-২০২৬ মেয়াদের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়েছে।

আওয়ামী পরিবারের সন্তান শিবলী সাদিক এমপি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দিনাজপুর-৬ আসনে বিপুল ভোটে নির্বাচিত তিনবারের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য। দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি মরহুম মোস্তাফিজুর রহমান ফিজু’র বড় সন্তান শিবলী সাদিক এমপি রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি একজন সফল রাজনীতিবিদ ও উত্তরবঙ্গের সর্ববৃহৎ পিকনিক স্পট স্বপ্নপুরীর উত্তরাধিকারি।

জানতে চাইলে শিবলী সাদিক এমপি মুঠোফোনে বলেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমাকে সদস্য মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত