ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

শ্রীনগরে পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ১১-২-২০২৪ দুপুর ২:৪১

শ্রীনগরে এক শ্বশুরের বিরুদ্ধে তার পুত্রবধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকালে উপজেলার আটপাড়া ইউনিয়নের তিনগাঁও কবরস্থানের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুত্রবধূ বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গেছে, তিনগাঁও গ্রামের অলিল আহমেদের ছেলে কাউসার আহমেদ জীবনের সাথে কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা গ্রামের দেলোয়ার বেপারীর মেয়ে সুমাইয়া আক্তারের সাথে প্রায় ৪ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। কাউসার আহমেদ জীবন সৌদি আরব প্রবাসী। সুমাইয়ার শ্বশুর আলিল আহমেদ বিভিন্ন সময় তাকে মানসিক ও শারীরীক ভাবে নির্যাতন করতো। বিষয়টি নিয়ে একাধিক সালিশ হয়েছে। গত শুক্রবার শ্বশুর অলিল আহমেদ পুত্রবধু সুমাইয়াকে তার সাথে একটি দাওয়াতের অনুষ্ঠানে যেতে বলে। সুমাইয়া শ্বশুরের সাথে যেতে রাজি না হওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় সে অটোরিক্সা করে বাবার বাড়িতে আসার সময় তিনগাঁও কবরস্থানের সামনে শ্বশুর এসে গতিরোধ করে অটোরিক্সা থেকে নামিয়ে ধারালো ছেনদা দিয়ে কুপিয়ে জখম করে। এতে সুমাইয়ার কপাল, গাল, হাত ও পিঠে রক্তাক্ত জখম হয়। পরে সুমাইয়ার ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই বিষয়ে অভিযুক্ত অলিল আহমেদের সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, এ ব্যাপারে অলিল আহমেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

 

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন