ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) জেলা প্রশাসন, জেলা পুলিশ, আ’লীগ, আ’লীগের সহযোগী-অঙ্গসংগঠন ও বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
দিবসটি পালনে জেলা পরিষদ ডাকবাংলোয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ সদর উপজেলা প্রশাসন, জেলা আ’লীগ, সদর উপজেলা আ’লীগ ও আ’লীগের বিভিন্ন সহযোগী-অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঠাকুরগাঁও প্রেসক্লাব, জেলা পরিষদ, এলজিইডি, স্বাস্থ্য বিভাগ, সড়ক ও জনপথ, গণপূর্ত বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, ইএসডিওসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে আলোচনা সভা ও শোক দিবসের কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, যুব ঋণের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied