ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১১-২-২০২৪ দুপুর ৪:১৫

নোয়াখালী সুবর্ণচরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সুবর্ণচর, নোয়াখালী কর্তৃক বাস্তবায়িত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি ও ননপিজি খামরীদের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১১ জানুয়ারী (রবিবার) প্রাণী সম্পদ মিলনায়তনে ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৪০ জন খামারী অংশগ্রহণ করে। 

এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন,  ডাইরেক্টর, চট্টগ্রাম বিভাগ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ব্যাংক অফিসার এবং ব্যবসায়ী ও  শিক্ষকবৃন্দ। 

উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ডাঃ মোঃ ফখরুল ইসলাম বলেন, এই প্রশিক্ষণ প্রাপ্তির ফলে খামারীরা আধুনিক পদ্ধতিতে প্রাণি পালন, প্রাণিজাত পন্য উৎপাদন এবং এসব পন্য বিপণন ও বাজারজাত করণে প্রকৃত জ্ঞান অর্জন করে প্রকৃতভাবে লাভবান হতে পারবে। যার ফলে উদ্যেক্তা সৃষ্টি হবে যার ফলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণ সহজ হবে। খামারীরা উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করে সঠিক মূল্য পাবে এবং খামারী লাভবান হবে। 

প্রাণিজাত পুষ্টি আমিষের প্রাপ্ততা সহজলভ্য হবে এবং মেধাবী জাতি গঠনে প্রাণিসম্পদ সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষন শেষে প্রত্যেক প্রশিক্ষনার্থীকে প্রয়োজনীয় বই, ব্যাগসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার