ঠাকুরগাঁওয়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন
গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবার জন্য ঠাকুরগাঁওয়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) ফিতা কেটে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
পরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, ঠাকুরগাঁওয়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অ্যাম্বুলেন্স নেই শুনে মর্মাহত হয়েছিলাম। তাৎক্ষণিক একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আজ সেটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দেয়া হলো। বিনা পয়সায় গর্ভবতী মায়েরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা গ্রহণ করবে এবং বিনা পয়সায় অ্যাম্বুলেন্স সেবাও পাবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে আমরা শান্তিতে বসবাস করতে পারছি। এককথায় আমরা ভালো আছি। সদর উপজেলার প্রত্যেকটি উন্নয়নমূলক কাজ করেছি এবং এই সরকারের অধীনে সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত হয়েছে।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান, ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক লাবনী বসাক প্রমুখ।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ