লোহাগড়ায় ভাঙ্গারি ব্যবসায়ী ককটেল বিস্ফোরণে গুরুতর আহত
নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা গ্রামে ককটেল বিস্ফোরণে ভাঙ্গারি ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার ৮ জানুয়ারি বেলা ১১ টার দিকে লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজনীন বেগম এর ভাসুরের বাড়ি থেকে ভাঙ্গারি ব্যবসায়ীরা টিন সাদৃশ্য কৌটা ও টায়ার কিনে নিয়ে ওই বাড়ি থেকে কিছু দুরে ওই ক্রয়কৃত মালামাল বাছায় করার সময় ভাঙ্গারি ব্যবসায়ী নজরুল শেখের হাতে জর্দার কৌটা সাদৃশ্য বস্তু বিস্ফোরিত হয়ে গুরতর আহত হলে নজরুলের ভ্যান চালক তাকে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সুত্রে জানাগেছে আহত নজরুল শেখ (৫০) লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের মোঃ আয়েন উদ্দিন শেখের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে এই ব্যাবসা করে অতি কষ্টে সংসার চালায়। আহত নজরুলের সংগে কথা হলে তিনি বলেন আমি চেয়ারম্যানের ভাসুর বাবর খন্দকারের মায়ের নিকট থেকে ৩ শ৪০ টাকার টিন,কৌটা ও টায়ার কিনে কিছু দুরে যেয়ে ওই ক্রয়কৃত মালামাল বাছাই করছিলাম। জর্দার কৌটাটি লোহার বাটখারা দিয়ে আঘাত করলে সাথে সাথে আমার হাতে বিস্ফোরিত হলে আমি গুরুতর ভাবে আহত হই।
ওই ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার রেহেনা বেগম বলেন শব্দ শুনে রাস্তা এসে দেখি লোকটি বোমা বিস্ফোরনে আহত।তখন আমি ও তার সহযোগীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে বলি। লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমিন নাহারের ভাসুর বাবর খন্দকারের সাথে কথা হলে তিনি বলেন ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না তবে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। কি ভাবে ঘটেছে তা আমি বলতে পারি না। এ বিষয় টা আমার জানার প্রয়োজন মনে করি না। লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমিন নাহারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি চেয়ারম্যান হওয়ার পর থেকেই লোহাগড়ায় ভাড়া বাসায় বসবাস করি।সাবেক মহিলা মেম্বার রেহেনার বাড়ির সামনে বোমা সাদৃশ্য টিনের কৌটা বিষ্ফোরিত হয়েছে বলে জানতে পারি। ঘটনা জানার পর আমি লোহাগড়া থানাকে অবগত করি।
এলাকার সাধারণ মানুষের ধারনা পুলিশ সঠিক ভাবে তদন্ত করলে বেরিয়ে আসবে থলের বিড়াল।তাছাড়া এ ঘটনায় এলাকায় জনমনে আতংক বিরাজ করছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কান্চন কুমার রায় বলেন এ ঘটনায় পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে কিন্তু কাউকে সনাক্ত করতে পারে নাই।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান