ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

৪ লাখ টাকা উৎকোচ নিয়ে চাকুরি না দেওয়ায় অধ্যক্ষ বিরুদ্ধে মামলা


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ১১-২-২০২৪ দুপুর ৪:৩১
উৎকোচ নিয়ে চাকুরি না দেওয়ায় সিরাজগঞ্জের তাড়াশে গোন্তা আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন এক ভুক্তোভোগী মোছা. ফাতেমা খাতুন ।বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের তাড়াশ সহকারী জজ আদালতের মামলাটি দায়ের করেন। যার মামলা নম্বর-১৬/২০২৪।ফাতেমা খাতুন গোন্তা আলিম মাদ্রাসার আয়া পদে চাকুরি প্রার্থী ছিলেন। তিনি তালম ইউনিয়নের গোন্তা গ্রামের মো. আলতাফ হোসেনের মেয়ে। এ দিকে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কে তদন্ত প্রতিবেদন দেওয়া জন্য নির্দেশোনা দিয়েছেন।আর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কে নির্দেশোনা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ সহকারী জজ আদালতের পেশকার মুনতাসীন মামুন।  মামলার এজাহারে সূত্রে জানা গেছে, গোন্তা আলিম মাদ্রাসায় উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, নিরাপত্তা কর্মী এবং আয়া এ চারটি পদের জন্য গত বছরের ২৭ জুন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি দেখে আয়া পদে যথানিয়মে আবেদন করেন চাকুরি প্রার্থী মোছা. ফাতেমা খাতুন।এছাড়া মোছা. ফাতেমা খাতুনের কাছ থেকে তৎকালীন তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাছ-উজ-জামানের উপস্থিতিতে চাকুরি দেওয়ার শর্তে মাদ্রাসার উন্নয়ন তহবিলে কথা বলে অধ্যক্ষ টি.আর মো. আব্দুল মান্নান ৬ লাখ টাকা উৎকোচ নেন। এর গত ২০২৩ সালের ২১ জুলাই নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হয় ভুক্তোভোগী প্রার্থীকে। কিন্তু নিয়োগের দিন আরো একাধিক প্রার্থীর কাছে থেকে উৎকোচ নিয়ে চাকুরি না দেওয়া তারা মাদ্রাসা চত্ত¡রে বিক্ষোভ করেন এবং এদের মধ্যে দুজন প্রার্থী নিয়োগ কমিটির সামনেই পরীক্ষা কেন্দ্রে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ অবস্থায় ডিজির প্রতিনিধি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ আবু নঈম নিয়োগ পরীক্ষা স্থগিত করে চলে যান।এ দিকে ২০২৪ সালের ২৯ জানুয়ারি মাদ্রাসার অধ্যক্ষ গোপনে নিয়োগ পরীক্ষার ভেন্যু পরিবর্তন করে পূর্বে বৈধ প্রার্থীদের প্রবেশ পত্র না দিয়েই নিয়োগ সম্পন্ন করেন। কিন্তু ওই অধ্যক্ষ ভুক্তোভোগী ফাতেমা খাতুনের কাছে থেকে চাকুরি নেওয়া কথা বলে নেওয়া ৬ লাখ টাকার মধ্যে ২ লাখ টাকার ফেরত দিলেও বাকী ৪ লাখ টাকা আর ফেরত দেননি। এতে সংক্ষুদ্র হয়ে ভুক্তোভোগী আদালতে মামলা করেন।আয়া পদে ফাতেমা খাতুন বলেন, নিয়োগ পরীক্ষার পূর্বেই ২০২০ সালে অধ্যক্ষ টি.আর মো. আব্দুল মান্নান আমার কাছ থেকে ৬ লাখ টাকা নিয়েছেন। যার ভিডিও আমার কাছে সংরক্ষিত আছে।পাশাপাশি উৎকোচ নেওয়া প্রসঙ্গে গোন্তা আলিম মাদ্রাসার অধ্যক্ষ টি.আর মো. আব্দুল মান্নান অস্বীকার করে বলেন, নিয়োগ বোর্ড ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির নির্দেশে ওই পদগুলোর নিয়োগ সম্পন্ন করা হয়েছে।
 
 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ