ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ১২:৫০

বগুড়ার শেরপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের ধুনট রোড থেকে বাসস্ট্যান্ড আহলে হাদিস মসজিদ পর্যন্ত রাস্তার মাঝে কালো পতাকায় সজ্জিত করা হয়।

রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান।

উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ শাহ জামাল সিরাজীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন, শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিবসটিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, শেরপুর অফিসার্স ক্লাব, শেরপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী স্বাস্থবিধি মেনে ভার্চুয়াল আলোচনা সভা, বৃক্ষরোপণ, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় বঙ্গবন্ধুর ৪৬তম মৃত্যু দিবস।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান