রূপগঞ্জে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদকসহ ৬ নেতাকর্মীকে এলোপাথারি ভাবে কুপিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী এবং এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া, দাউদপুর, বেলদি, দুয়ারা, কালনি, কুলাদি, খইসাইর, কামতা, খাস দাউদপুর, বড় আমদিয়া, জিন্দা, বইলদা, ভাটপাড়া, পুটিনাসহ বিভিন্ন এলাকায় জমি না কিনে বালু ফেলে দখল করা হচ্ছে। আর দখলে নেতৃত্ব দিচ্ছেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার। এতে করে দাউদপুর ইউনিয়নের সাধারণ জনগণ ফুঁসে উঠেছে।
আর এসব দখলের প্রতিবাদের জেরে গত সোমবার (০৪ ফেব্রুয়ারী) রাতে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের পাশের উপজেলার মাঝিপাড়া লালমাটি এলাকায় নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী দাউদপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী রাকিব হাসান, রাহাত মোল্লা, আসিফ দেওয়ান, সানি মালুম ও ইসমাইল হোসেনকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ভাবে এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। তারা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অবিলম্বে নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারসহ হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা মানববন্ধনে বক্তব্য রাখেন , কেন্দ্রীয় যুবলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহিন মালুম, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান মেহের, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহমতউল্লাহ, সাধারণ সম্পাদক হোসেন, ভূলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন, গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন কুমার ঘোষ, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান লিটু, তারাবো পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদ, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন আকন্দ, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়সহ আরো অনেকে।
উল্লেখ্য, দাউদপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সহ ৬ জনকে কুপিয়ে জখমের ঘটনায় গত মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে আখতারুজ্জামানের চাচাতো ভাই সেলিম মিয়া বাদী হয়ে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারকে প্রধান আসামী করে ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন