আ.লীগ নেতা সোহানকে পিটিয়ে হত্যা, বিচার দাবি
কুড়িগ্রামে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে (৪০) পিটিয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় এলাকাবাসীর সঙ্গে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক দুলাল, যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান চাঁদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুন্নবী সাগর প্রমুখ। মানববন্ধনে দেওয়া বক্তব্যে ছাত্রলীগের সাবেক নেতা মো. রাকিবুজ্জামান রণি বলেন, ‘সোহান ভাই ভালো মানুষ ছিলেন। তার হত্যাকারী যেন অন্যভাবে ছাড়া না পায় বা ভিন্নখাতে তা প্রভাবিত না হয়। সুষ্ঠু বিচার যেন হয়।’
নিহত সোহানের ছেলে রাহাত কান্নাজরিত কণ্ঠে বলেন, ‘আমার বাবার হত্যাকারীদের দ্রুত বিচার চাই।’নিহত সোহানের চাচা মো. নুর ইসলাম বলেন, ‘সোহানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা সোহানের হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসী বিন্দু ও তার সহযোগীদের দ্রুত বিচার চাই।’
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন