ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে লাইসেন্স বিহীন সেচ পাম্প চলার অভিযোগ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১২-২-২০২৪ বিকাল ৫:৫৭
কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘ সময় থেকে তৎকালীন বিধি মোতাবেক লাইসেন্স বিহীন অবৈধ সংযোগে সেচ কার্যক্রম চলার অভিযোগ উঠেছে। নিয়োমের তোয়াক্কা না করে বৈদ্যুতিক খুঁটি থেকে ১৩'শ ফুট দূর থেকে জোড়া-তালি তার দিয়ে চালাচ্ছেন সেচ। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব কালুডাঙ্গা এলাকায়। জানা যায়, ১৯৮৭ সালে কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিধিমালা চালু হয় এবং ২০১০ সালে সেচ লাইসেন্স কার্যক্রম চালু হলেও উপজেলা সেচ কমিটির নথিপত্রে এন আনছারী (আঙ্গুর) নামে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা এলাকায় ২০০৩ সালে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক সার্ভিস ড্রোপের আওতায় এন আনছারী বৈদ্যুতিক খুঁটি নং টখ - ৫ঊ -২৬-২৭-১৮ থেকে প্রায় ৭শত ফুট দুরে একটি বোরিং করে সেচ কার্য পরিচালনা করে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, এন আনছারী সেচ সংযোগ চালালেও উপযুক্ত গ্রাহককে সেবা দিতে পারেনি, এমনকি দীর্ঘ সময় তাঁর সেচ বন্ধ ছিলো। এরই সুবাদে সরকারি বিধি মোতাবেক টখও-৫৩-২৬-২৭-১৫-২-২-১ বৈদ্যুতিক খুঁটি থেকে ২০১৭ সালে ১০১৪ নং সেচ লাইসেন্স গ্রহণ করে আতাউর রহমান সবুজ সেচ কাজ পরিচালনা করে আসছেন। 
অভিযোগকারি সবুজ জানান, আমার সেচ সংযোগ থেকে মাত্র ২শত ৭ফুট দুরে আনছারীর লাইসেন্স বিহীন সেচ সংযোগ হলেও তাঁর সংযোগটি টখও-৫ঊ-২৬-২৭-১৮ বৈদ্যুতিক খুঁটি থেকে প্রায় ১৩শ ফুট দুরে । এন আনছারী (আঙ্গুর) যে তারের মাধ্যমে সংযোগ টেনে সেচ কাজ চালাচ্ছেন সেই তারে অসংখ্য জোড়া-তালি রয়েছে এবং দুর্বল বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে এমনকি বিভিন্ন মানুষের বাঁশঝাড় ও বাড়ির উপর দিয়ে সংযোগটি টানা হয়েছে। এই টানা তারের সংযোগের কারনে স্থানীয় স্বপনের সুপারির গাছ পুড়ে গেছে মর্মে ১৪ ডিসেম্বর ২০২৩ সালে উলিপুর জোনাল অফিসে লিখিত অভিযোগ করেন স্বপন। কিন্তু উলিপুর জোনাল অফিস এ বিষয়ে তদন্ত করেননি কিংবা কোনো ব্যবস্থা নেননি বলে মুঠোফোনে অভিযোগ করেন স্বপন। বর্তমানে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা রয়েছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অনেকেই খারাপ কিছু হওয়ার আশংকা করছেন।
আতাউর রহমান সবুজের লিখিত অভিযোগের উপর ভিত্তি করে সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ১১ জানুয়ারি ১৯ নং স্মারক মূলে উলিপুর ইউনিটের বিএডিসি ক্ষুদ্র সেচ এর কার্যালয়ে একটি লিখিত প্রতিবেদন পেশ করেন। ওই প্রতিবেদনের আলোকে উলিপুর ইউনিটের বিএডিসি কর্মকর্তা ১৭ জানুয়ারি সরেজমিন পরিদর্শন করেন এবং ১১নং স্মারক মূলে ১৮ জানুয়ারি উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) আব্দুল্লাহ আল রওশন আলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, বৈদ্যুতিক সংযোগটি ঝুকিপূর্ণ এবং এন আনছারী নামে উপজেলা সেচ কমিটিতে কোনো ধরনের তথ্য নেই।
বিএডিসির কর্মকর্তার প্রতিবেদনের আলোকে উপজেলা সেচ কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান ৫৬ নং স্মারক মূলে ২৩ জানুয়ারি উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর একটি লিখিত প্রতিবেদন প্রেরণ করেন এবং ২৯ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা বলেন।
অভিযুক্ত এন আনছারী মুঠোফোনে জানান, আমি নিয়মনীতি মেনেই দীর্ঘদিন থেকে সেচ চালাচ্ছি, সবুজ যা করছে তা মোটেই ঠিক করছে না।
বিএডিসি'র উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) আব্দুল্লাহ আল রওশন রুবেল জানান, সেচ লাইসেন্স সংক্রান্ত কোনো ঝামেলা হলে আমরা সেটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারি। আনছারী সাহেবের সেচ সংযোগ কি হবে এটি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ভালো জানবেন। তিনি আরো জানান, আতাউর রহমানের সাহেবের অভিযোগের ভিত্তিতে উপজেলা সেচ কমিটির সভাপতি বরাবর একটি পূর্নাঙ্গ রিপোর্ট জমা দিয়েছি। 
সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান জানান, আগামী বর্ধিত মিটিংয়ে এরকম ঝামেলাযুক্ত বিষয়গুলো তুলে ধরে সমাধানের ব্যবস্থা করা হবে।
ডেপুটি জেনারেল ম্যানেজার সোহানুর রহমান জানান, এই উপজেলায় সেচ লাইসেন্স বিহীন প্রায় ১২শ সংযোগ আছে, আমি সামগ্রিকভাবে ইউএনও মহোদয়কে অবগত করেছি তারপর কি ব্যবস্থা নেয়া যায় আলোচনা সাপেক্ষে সে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী