শ্রীনগরের সমষপুরে ক্রীড়া উৎসব
শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের সমষপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সোমবার সকালে সমষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট যৌথ উদ্যোগে ক্রীড়া উৎসবের আয়োজন করে।
সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ইভেন্টে ছাত্র-ছাত্রীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ফজলুল হক হান্নুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য, প্যানেল চেয়ারম্যান, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী এম মাহ্বুব উল্লাহ কিসমত, সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিইটের প্রতিষ্ঠাতা সদস্য মো. জহুরুল ইসলাম, অধ্যক্ষ মো. আলমগীর কবীর, সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম সরকার, সমষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নার্গিস আক্তার, স্থানীয় ইউপি সদস্য বৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ