পূর্বধলায় জারিয়া বিরিশিরি রোডে ট্রাক ও সিএনজি সংঘর্ষে নিহত-২
নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোলপাম্পের কাছে সিএনজি ও ধানবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের নিহতের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী ) গভীর রাতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার আতকাপাড়া পেট্রোলপাম্পের কাছে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হলেন মুহিত খান (৩৫) ও সিএনজি ড্রাইভার আনোয়ার হোসেন। মুহিত পূর্বধলার নাটেরকোনা গ্রামের আব্দুর রহমান’র ছেলে ও আনোয়ার জালশুকা গ্রামের মজিবুর রহমান’র ছেলে।
পুলিশের গণমাধ্যম শাখার দেয়া তথ্যমতে, পূর্বধলার আতকাপাড়া পেট্রোলপাম্পের কাছে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে ধান বস্তাভর্তি একটি ট্রাক যাত্রীবাহি সিএনজিকে চাপা দেয়। এতেই দুজনের প্রাণহানির ঘটনা ঘটে। ঘাতক চালক ও তার সহকারীকে আটকের পাশাপাশি ট্রাক ও ক্ষতিগ্রস্ত সিএনজি চালিত অটোরিকশাকে জব্দ করে পূর্বধলা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে