ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শ্রীনগরে হাঁসাড়া মাঝি পাড়ায় বেহাল সড়কে ভোগান্তি


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ১৩-২-২০২৪ বিকাল ৫:২৮

 শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাঝি পাড়ায় একটি ইটসলিং বেহাল সড়কে মানুষের চলা ফেরায় ভোগান্তি হচ্ছে। সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে যাওয়ার পাশাপাশি ভাঙ্গণের সৃষ্টি হয়েছে। এতে সড়কে অটোরিক্সা, মোটরসাইকেলসহ অন্যান্য যান চলাচলে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় পথচারীদের বাধ্য হয়েই পাঁয়ে হেটেই যাতায়াত করতে হচ্ছে। ওয়ার্ডটির দরগা মাজার থেকে মাঝি পাড়া হয়ে আলমপুর সড়ক পর্যন্ত ১ কিলোমিটার ইটসলিং রাস্তায় প্রতিদিন স্কুল-কলেজে, মাদ্রাসা-মসজিদ, ইউনিয়ন পরিষদ, স্থানীয় হাটবাজার, ক্লিনিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা নিতে আসা অসংখ্য মানুষ বেহাল রাস্তার কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন। 
সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রায় বছর আগে রাস্তায় ইট বসানো হয়। সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে গেছে। বৃষ্টির ঢলের পানিতে সড়কটির বেশ কয়েক জায়গায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সড়কটির অবস্থা খুবই নাজুক। সড়কের পাশে উঁচু বিভিন্ন বসতবাড়ির পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার ফলে বৃষ্টির পানির ঢল এসে সড়কে উপচে পড়ে। সড়কের দিঘির পাড়াসহ মাঝি পাড়ার কয়েক স্থানে সড়কের ইট উঠে যাওয়ার পাশাপাশি ভাঙ্গণের সৃষ্টি হয়। এতে বিশেষ করে মোটরসাইকেল, অটোরিক্সা ও বাইসাইকেল যাতায়াতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সড়কটির সংস্কার কাজের জন্য স্থানীয় জন প্রতিনিধি ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। 
স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জনির কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তার পাশে বসতবাড়িগুলোর অবস্থান উঁচু হওয়ার ফলে বৃষ্টির পানির ঢল রাস্তায় এসে পড়ে। এতে ইট উঠে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়। ইউনিয়ন পরিষদের সভায় রাস্তার কাজের জন্য কথা বলেছি। আমাদের ইউপি চেয়ারম্যান সাব সংস্কার কাজের জন্য অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছে। আশা করছি ওয়ার্ডবাসীর দুর্ভোগ লাঘবে রাস্তা দ্রুত সংস্কার করা হবে। 
 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ