লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ষোলঘরিয়া সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শ্রী কৃষ্ণ কুমার (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) ভোরে উপজেলা বুড়িমারী উফারমারা ষোলঘরিয়া সীমান্তে মেইন ৮৩৪ পিলারের কাছে দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক হন তিনি। শ্রী কৃষ্ণ কুমার ভারতের পশ্চিমবঙ্গের মধুবনী জেলা সদরের ধুমরিয়া গ্রামের শ্রী রাজগীরের ছেলে।
তিস্তা-২ ব্যাটালিয়ান ৬১ বিজিবির ধবলসুতি বিওপি ক্যাম্পের হাবিলদার মোঃ বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় ওই নাগরিককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা করেছে বিজিবি। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন