ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে মাছবাহী ট্রাক উল্টে নিহত ২, আহত ৫


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ১৩-২-২০২৪ বিকাল ৬:১১

 শ্রীনগরে একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছে। এ সময় ট্রাকের ৫ জন আরোহী গুরুতর আহত হন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. হাফিজুল (৪৫) ও শহিদুলের (৪৬) বাড়ি সিরাজগঞ্জ। আহতরা হলেন একই এলাকার খোরশেদ (৪৫), বাহাদুর (৪৫), ইমরান (২৪), সায়েম (৪০) ও টাঙ্গাইলের হৃদয় (২০)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আকলিমা রওশন বলেন, হাসপাতালে আসার পর দুজন মারা যান। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। স্থানীয়রা জানান, ঢাকাগামী মাছভর্তি ট্রাকটি (ঢাকা মেট্রো ন-১১৭৮১৬) ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাঁসাড়া আসলে পিছনের চাকা পাঞ্চার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালকসহ ৭ জন আহত হন। ট্রাকের চালক ইমরান দাবী করেন, চাকা পাঞ্চার হলে গতি বেশী থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। হাঁসাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর রাশেদুল ইসলাম বলেন, লাশ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মাছের ট্রাকটি সড়ক থেকে রেকার দিয়ে সরানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ