ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ১:৩১

মানিকগঞ্জে নানা আয়োজন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

এ উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটে মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলীসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি দেবেন্দ্র কলেজ, জেলা যুবলীগ, ছাত্রলীগ, জেলা তথ্য অফিস, মানিকগঞ্জ  প্রেসক্লাবসহ অন্যান্য সামাজিক সংগঠন। 

এরপর জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। এছাড়া জেলা  আওয়ামী লীগ কার্যালয়সহ জেলা-উপজেলার কার্যালয় ও বিভিন্ন অঙ্গসংগঠনের আয়োজনে আলাচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ