কাশিমপুরে ডাকাতিকালে দুটি শটগান সহ ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকা থেকে ডাকাতির সময় ৪ যুবককে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে ডাকাতিকালে রুমের ভেতর তাদের আটক করা হয়। পরে পুলিশ এসে গ্রেফতার করে তাদের ৪ জনকে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন-১. মাগুরা জেলার শালিয়া থানার শতখালি ইউনিয়নের কাওলি গ্রামের জরিপ হোসেন ও নাসরিন বেগমের ছেলে ইসমাইল প্রতীম(৩৭) ২. রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার রামদিয়া ইউনিয়নের চরকৃষ্নপুর গ্রামের রবিউল শেখ ও গোলাপি বেগমের ছেলে শরিফ শেখ, (২৫) ৩। রাজবাড়ী জেলার বালিয়া কান্দি থানার জামালপুর ইউনিয়নের আমজাদ আলী ও খোদেজা বেগমের ছেলে মতিউর রহমান(৩৪) ৪. কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কোদালিয়া পাড়া গ্রামের মেহের আলী ও ফতেজানের ছেলে কবির হোসেন (৩৫)।
কাশিমপুর থানার ওসি( তদন্ত) মহিউদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে কাশিমপুরের বেক্সিমকো এলাকায় এক বাসা থেকে ডাকাতিকালে ডাকাত দলের ৪ সদস্যকে আটক করা হয়। ডাকাতির সময় বাড়ীর মালিকের স্ত্রী সুমি বিশ্বাসের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ট্রিপল নাইনে ফোন দেয়। পরে পুলিশ আসলে ভেতর থেকে বাহির হলে পুলিশ তাদের আটক করেন। এসময় তাদের থেকে দুটি গুলি ভর্তি শটগান উদ্ধার করে।
মালিকের স্ত্রী সুমি বলেন, ৪ জন লোক রুমের ভেতরে ঢুকে আমার মেয়ের মুখ চেপে ধরে এবং আমাকে কিল ঘুষি লাথি মারতে থাকে। পরে আমি চিৎকার দিলে পাশের রুম থেকে লোকজন এগিয়ে এলে ডাকাতরা ভেতর থেকে রুমের দরজা বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।
এসময় কোনাবাড়ী জোনের এসি আসাদুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২