ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বোরহানউদ্দিনে জাতীয় শোক দিবস পালিত


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ১:৩২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের আয়োজনে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল এমপি।

এ সময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বোরহানউদ্দিন থানা পুলিশ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা প্রকৌশলী, আব্দুল জব্বার কলেজ, মহিলা কলেজ, ভোলা পলিটেকনিক কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া-মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল এমপি। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন প্রমুখ।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়