ব্রিজ নয় যেন মরণ ফাঁদ
বর্তমান সরকারের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যোগাোযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটলেও ব্যতিক্রম বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়ন। বাকেরগঞ্জ তুলাতলি নদীতে ব্রিজ হ'লেও সংযোগ সড়কের অভাবে কলসকাঠীবাসী তার সুফল থেকে বঞ্চিত।
বাকেরগঞ্জ কলসকাঠি ইউনিয়নের মুইনখালী ব্রিজটি ভাঙ্গন কবলিত দক্ষিণ সাদিশ গ্রামের সাথে কলসকাঠী বন্দরের সংযোগ স্থাপন করেছে। এই ব্রিজ দিয়ে গ্রামের জনসাধারণসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা প্রতিদিন কলসকাঠী বন্দরে যাতায়াত করে। ব্রিজটি এমন অবস্থায় পৌঁছেছে, যেকোনো সময় ভেঙ্গে গিয়ে ঘটতে পারে প্রাণহানি। এলাকার মেম্বার এবং তরুণদের উদ্যোগ ও অর্থায়নে বেশ কয়েকবার ব্রিজটি মেরামত হয়েছে। পারাপারের সময় বেশ কয়েকবার দূর্ঘটনা ঘটেছে এবং কোমলমতি শিশুরা থাকে সর্বদা ভীতসন্ত্রস্ত। অনেক শিশু ভয়ে স্কুলে যেতে চায় না। সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার সাহেবের ফেসবুক আইডিতে তাহার আকুতি ফুটে উঠেছে যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাোযোগ করেও ব্রিজটি সহসা হওয়ার কোনো আশ্বাস পান নাই। জনস্বার্থে ব্রিজটি নতুনভাবে করা প্রয়োজন অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যত দূর্ঘটনার দায় কী এড়াতে পারবেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি
নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২
গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.
মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied