ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

পায়ে হেটে ১৫০ কিমি পরিভ্রমণে শেকৃবির ছয় রোভার সদস্য


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৪-২-২০২৪ দুপুর ৩:১৮

পায়ে হেঁটে ঢাকা থেকে মধুপুর পর্যন্ত ১৫০ কি.মি. পথ পরিভ্রমণে (স্কাউট প্রোগ্রাম) বের হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) রোভার স্কাউট গ্রুপের ৬ জন রোভার।

ছেলেরা ১টি আর মেয়েরা ১টি মোট ২টি দলে ভাগ হয়ে ৩জন ছেলে ও ৩জন মেয়ে এ কর্মসূচি পালন করবেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের দলটি আজ বুধবার, ১৪ ফেব্রুয়ারী সকাল ৬:৩০ থেকে রবিবার, ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত জসীমউদ্দিন রোড, উত্তরা থেকে শুরু করে বাহাদুরপুর, ভালুকা, ত্রিশাল, মুক্তাগাছা হয়ে মধুপুর বাসস্ট্যান্ড পর্যন্ত পায়ে হেটে পরিভ্রমণ করবেন।

পরিভ্রমণ দলে রয়েছেন গার্ল ইন রোভার মোছা সুমাইয়া আকতার, গার্ল ইন রোভার অর্চি ঘোষ, গার্ল ইন রোভার সঞ্চিতা বিশ্বাস, রোভার সজীব আলী, রোভার মো সহিদ আনোয়ার সিফাত, রোভার আব্দুল্লাহ আল মামুন।

এ সময় তারা সমাজ সচেতনতামূলক প্রত্যেকেই একটি করে মোট ছয়টি স্লোগান বহন করবে। স্লোগানগুলো হলো, "নদী বাচাই দেশ বাচাই", "বাচতে হলে গাছ লাগাই", "পড়লে বই আলোকিত হই", "স্মার্ট কৃষি স্মার্ট বাংলাদেশ", "দূর্নীতির বিরুদ্ধে একসাথে"।

যাত্রাপথে রোভাররা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে, সাধারণ জনগণের মধ্যে পরিবেশ, জলবায়ু, দুর্নীতিবিরোধীসহ তাদের ধারণকৃত ব্যাচের বিষয়ে সচেতনতা বাড়াতে এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে প্রচারণা চালাবেন।

প্রসঙ্গত, রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) প্রাপ্তির লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে পরিভ্রমণ নামে পরিচিত।

এমএসএম / এমএসএম

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা