ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৪-২-২০২৪ দুপুর ৩:২১

মহাসড়কে যানজট ও দূর্ঘটনা রোধে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সেবা সপ্তাহ উপলক্ষে ড্রাইভার-হেলপারদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় হাটিকুমরুল হাইওয়ে থানা চত্ত্বরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলাম, সার্জেন অরবিন্দু,দুলাল আহমেদ,উপ-পরিদর্শক ( এসআই) সফিকুল ইসলামসহ ড্রাইভার হেলপার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ড্রাইভার- হেলপারদের উদ্দেশ্য  ওসি আব্দুল ওয়াদুল বলেন, পুলিশের পাশাপাশি ড্রাইভাররাও যদি সচেতন হয় এবং ট্রাফিক আইন মানে  তাহলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে এবং জনগণকেও এর পাশাপাশি সচেতন হতে হবে। মোটরসাইকেলের চালকরা অবশ্যই হেলমেট ব্যবহার করবেনএবং উল্টো পথে কেউ গাড়ি চালাবেন না। এছাড়াও হাইওয়ে পুলিশের সেবা এ্যপ হেলো এইপি সম্পর্কে অবহিত করা হয়  ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায়  দূর্ঘটনা রোধে  সচেতনমূলক লিফলেট  বিতরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ