ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

তাড়াশে ৩শ' বছরের ঐতিহ্যবাহী দই মেলা


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ১৪-২-২০২৪ দুপুর ৩:২১

সিরাজগঞ্জের তাড়াশে সরস্বতী পূজা উপলক্ষে প্রায় ৩শ' বছরের ঐতিহ্যবাহী দই মেলা বসেছে। প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী দই মেলা। 
১৪ ফেব্রুয়ারি বুধবার  সকাল থেকে তাড়াশ বাজারে গিয়ে সরেজমিনে দেখা যায় দোকানে দোকানে নাড়ী ও কাসাতে সাজিয়ে রেখেছে নানা রকম দই। এই মেলায় হিন্দু  মুসলিম এক সাথে  দই, ক্ষীরসা দই, শাহী দই, টক দই,কিনছে ক্রেতারা। ঐতিহ্যের ধারাবাহিকতায় যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই মেলা আগামী দিনে আরও প্রসারিত হবে এমনটাই প্রত্যাশা মেলায় আগমনকারীদের।

জানা যায়, চলনবিল অধ্যুষিত তাড়াশ  উপজেলার তৎকালীন জমিদার পরম বৈঞ্চব বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। এলাকায় জনশ্রতি আছে জমিদার রাজা রায় বাহাদুর নিজেও দই ও মিষ্টান্ন পছন্দ করতেন। তাই জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করতেন। আর সে থেকেই জমিদার বাড়ির সম্মুখে রশিক রায় মন্দিরের মাঠে স্বরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দই মেলার প্রচলন শুরু হয়।

মেলায় দই কিনতে আসা শ্যামল দত্ত জানান, প্রতি বছরই  এই মেলায়  দই কিনি। স্বরস্বতি পূজা উপলক্ষে বাড়িতে অনেক অতিথি আসে। তাদের আপ্যায়নের জন্য দই কিনতে হয়। ছোট ছেলে মেয়েরা এই দই মেলায় এসে খুবই আনন্দ পায়।

তাড়াশ উপজেলা সদরের পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি তপন কুমার গোস্যামী বলেন, আমিও বাপ দাদার মুখে শুনেছি তৎকালীন জমিদার পরম বৈঞ্চব বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম এই দই মেলার প্রচলন করেন। তখন
থেকেই প্রতি বছরই এই দই মেলা হয়ে আসছে। বছরের এই দিনে আত্মীয় স্বজনদের নিয়ে এক সাথে মিলেমিশে আনন্দ করে দই,মুড়ি,চিড়া,ঝুড়ি খাওয়া হয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ