ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আপন ভাইগ্না বউকে নিয়ে পালালেন ছাত্রলীগ নেতা মাসুদ


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৪-২-২০২৪ দুপুর ৪:০

বরিশালের  বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের কালিদাসিয়া গ্রামে আপন ভাইগ্না বউকে নিয়ে পালিয়েছে চরামদ্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ খান। দুই বছরের সংসার শেষে বউকে হারিয়ে বাকরুদ্ধ জীবন যাপন করছেন স্বামী রায়হান। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ইউপি সদস্য নান্না খান। লম্পট মামা মাসুদ কালিদাশিয়া গ্রামের মৃত হোসেন আলী খানের পুত্র ।

সুত্র জানা যায় , কালিদাসিয়া গ্রামের বাবুল মীরার পুত্র রায়হান তার স্ত্রী আসমাকে নিয়ে সুখ শান্তিতেই বসবাস করে আসছিল। ২০২২ সালের ২১ ফেব্রুয়ারী বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের নিলু সিকদারের মেয়ে আসমাকে বিয়ে করেন । বিয়ের পর থেকে আসমাকে নিয়ে ভালো ভাবেই দিন যাচ্ছিল রায়হান -আসমা দম্পতির। রায়হান নাটোরে চাকুরী করে। কালিদাসিয়া গ্রামে থাকতো তার স্ত্রী আসমা । রায়হান বাড়িতে না থাকার সুযোগে বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কালিদাসিয়া গ্রামের মৃত হোসেন আলী খানের পুত্র মাসুদ খান ওরফে মাসুদ রানার লোলুপ দৃষ্টি পরে আপন ভাইগ্না বউ আসমার ওপর।পরকিয়ায় জড়িয়ে পরেন মাসুদ খান ও আসমা।
সুযোগ বুঝে মাসুদ খান ওরফে মাসুদ রানা আপন ভাইগ্না রায়হানের স্ত্রী আসমাকে নিয়ে গত ২০ জানুয়ারী সকালে পালিয়ে যায়।
এ ব্যাপারে,স্থানীয় সাবেক ইউপি সদস্য নান্না খান জানান, মাসুদ খান তার আপন ভাইগ্না বউকে নিয়ে পালিয়েছে। এ ঘটনাটি সবাই জেনে গেছে। বিষয়টি টক অব দ্যা ইউনিয়নে পরিনত হয়েছে। তিনি জানান, বিষয়টি দুঃখ জনক ও একটি বাজে দৃষ্টান্ত সৃষ্টি করেছে মাসুদ খান।
এ ব্যাপারে রায়হান জানান, আমি বরিশালে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের নিলু শিকদারের মেয়ে আসমাকে বিয়ে করেছি ।আমি বাড়ি না থাকার সুযোগে আমার স্ত্রী আসমার ওপর আমার মামা মাসুদ খানের লোলুপ দৃষ্টি পরে।জড়িয়ে পরে পরকিয়ায়।আমার মামা মাসুদ খান যে কাজটি করেছে সেটি খুবই খারাপ কাজ করেছে।আমি এ বিষয় থানায় সাধারন ডায়েরী করেছি।
তিনি জানান আমার মামা একজন নেশাখোর এবং মাদককারবারী। সে কিভাবে এখনো ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করে বেড়ায় এবং বার বার পাড় পেয়ে যায়? প্রশ্ন করে বলেন, ছাত্রলীগের উচিৎ মাসুদ খানের বিষয়ে বিবৃতি দিয়ে ব্যাখ্যা দেওয়া।তিনি মাসুদ খান ও আসমার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
স্থানীয় লোকজন জানান মাসুদ খান ওরফে মাসুদ রানা মাদকাসক্ত ও মাদককারবারী হওয়ায় তার সাবেক স্ত্রী মাসুদ খানকে ডিভোর্স দিয়েছেন।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন