ধামরাইয়ে কুশুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার নিয়োগে অনিয়ম
ঢাকার ধামরাইয়ে কুশুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে নিয়োগ কমিটির পক্ষপাদিতায় ডামি প্রার্থী দিয়ে নিয়োগ সম্পন্ন করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নিয়োগ স্থগিত চেয়ে লিখিত অভিযোগ করেছে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য নজরুল ইসলাম।
অভিযোগ সূত্রে ও জানাযায় , মাদ্রাসার সুপার পদে নিয়োগের জন্য চলিত বছরের ০৪ ফেব্রুয়ারী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, এ সময় নিয়োগ কমিটিতে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি, ভারপ্রাপ্ত সুপার, ডিজির প্রতিনিধি, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য নজরুল ইসলাম, পরীক্ষা শেষে জানাযায় ৪ জন নিয়োগ প্রার্থীর মধ্যে একজন কে পুর্বেই সিলেকশন করা হয়েছিলো, অন্যদের ডামি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করানো হয়েছে, যাহা নিগোয় নিতির সম্পূর্ন পরিপন্থী।
নিয়োগ প্রার্থীরা হলেন মাদ্রাসার সাবেক সহ সুপার নূর মোহাম্মদ,শিহাব উদ্দিন, এমদাদুল হক ও নুরুল আমিন মৃধা।
বিদ্যুৎসাহী সদস্য নজরুল ইসলাম জানায়,নুর মোহাম্মদ ১৪/১২/২০২৩ তারিখে গাজিপুরের কাশিমপুরে অবস্থিত লালদিঘী জান্নাতুল বাকী দারুল উলুম দাখিল মাদ্রাসায় নিয়োগ নিয়েছে। অথচ নুর মোহাম্মদ তথ্য গোপন করে নিয়োগকৃত মাদ্রাসার কোন প্রকার অনুমতি না নিয়ে আমাদের এখানে সুপার পদে সাক্ষাৎকার পরিক্ষায় অংশগ্রহন করেন ও তাকেই সবাই নিয়োগ দেওয়ার পায়তারা করছে।
এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন,আমি একটি অভিযোগ পেয়েছি, এ বিষয়ে বিবাদী পক্ষে কে নোটিশ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার