শ্রীনগরে ২০ পিস স্বর্ণের বারসহ আটক ২
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া থেকে ২০ পিস স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ তাদেরকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা। আটককৃত মোস্তফা যশোর বেনাপোলের মো. আব্দুল মান্নানের ছেলে ও নাজিম মন্ডল যশোরের নিমটা এলাকার হামিদ মন্ডলের ছেলে। হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলগামী নড়াই এক্সপ্রেসওয়ের একটি বাসে (ঢাকা মেট্টো ব- ১৪৭৩১৫) তল্লাশি চালানো হয়। এ সময় মো. মোস্তফা (৩৫) ও নাজিম মন্ডল (৩৪) নামে ২ জনের কাছ থেকে পলেথিনে মোড়ানো ৪টি প্যাকেটে মোট ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এই বিষয়ে সিনিয়র কর্মকর্তাদের সাথে আলোচনা করে মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ