চবির আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশন কমিটির নতুন নেতৃত্বে ইয়াছিন-মেহেদী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত আনোয়ারা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বর্তমান সভাপতি আবু বকর, বর্তমান (ভারপ্রাপ্ত) সভাপতি ছাহিল কবির, বর্তমান সম্পাদক রিয়াজ উদ্দীন স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে মনোনীত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের ইয়াছিন আরাফাত (মিছবাহ) এবং সাধারণ সম্পাদক হন ইতিহাস বিভাগের ২০১৯-২০ সেশনের মেহেদি হাসান সাগর। এ ছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয় ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ সেশনের মুহাম্মদ রবিউল চৌধুরীকে।
ওই পত্রে ঘোষিত কমিটিকে আগামী ০৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশা দেয়া হয়। একই সঙ্গে আনোয়ারা উপজেলা স্টুডেন্টস' এসোসিয়েশনের বর্তমান (২০২২-২৩) কার্যকরী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর বলেন, আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের আজকের এ অবস্থানে আসার পেছনে সাবেক বড় ভাইদের অক্লান্ত পরিশ্রম আছে। তারা আমাকে ভরসা করে সংগঠনের দায়িত্ব দিয়েছেন।এ সংগঠন আমার কাছে পরম আবেগের একটি জায়গা, আমার ওপর অর্পিত পবিত্র এই দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।আমি আমার দায়িত্ব পালনে আনোয়ারার সব শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied