দৌলতখানে শোক দিবস পালিত
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দৌলতখান উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নবী নবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ হামিদুর রহমান টিপু।
এছাড়াও দিবসটির কর্মসূচি হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০টি ফলদ ও বনজ চারা রোপণ করা হয়।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied