ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাতে নিখোঁজ, সকালে মরদেহ উদ্ধার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ৩:২৩
মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপজেলায় মোঃ আব্দুর রউফ রোমান (৫০) নামে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দরগ্রাম এলাকার পাশের গাজীখালী নদীর পাড়ে একটি লেবু ক্ষে‌ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নিখোঁজ হয় রোমান।
 
নিহত রোমানের বাড়ি সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গাছবা‌ড়ি এলাকায়। সে ওই এলাকার মৃত নাছিরের ছেলে। 
 
স্থানীয় ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোমানকে দোকান করতে দেখা যায়। এরপর সে বাড়ি না যাওয়ায় রাত দশটার দিকে তার বাড়ির লোকজন তাকে দোকানে খুঁজতে যায়। কিন্তু তাকে দোকানে পাওয়া যায়নি, এমনকি দোকানও বন্ধ ছিল। এরপর সারারাত তাকে খুঁজাখুজির পরও পাওয়া যায়নি। পরদিন সকালে গাজিখালি নদীর পাড়ে স্থানীয় আব্দুস সামাদের লেবু ক্ষেতে রোমানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। 
 
এ ঘটনায় মানিকগঞ্জ র‌্যাব ৪ সিপিসি ৩, ডিবি পুলিশ, পিবিআই ও থানা পুলিশ খুনের রহস্য উদঘাটন ও তদন্তের কাজ করছে বলে জানা যায়।
 
সাটু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শফিকুল ইসলাম মোল্লা জানায়, মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মা‌নিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ‌এঘটনায় পরবর্তী আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ