এসএসসি ও দাখিল পরিক্ষা, প্রথম দিনে কর্ণফুলীর ৩ পরিক্ষা কেন্দ্রে অনুপস্থিত ১১জন
সারা দেশের ন্যায় হাইমচরেও শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে এসএসসি ও দাখিল শাখার পরিক্ষা। (১৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টায় কর্ণফুলী উপজেলা সব কেন্দ্র একযোগে শুরু হয় এস এস সি বাংলা প্রথম পত্র ও দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে পরীক্ষা। এস এস সি ও দাখিল মিলে কর্ণফুলীর ৩ কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত আছেন ১১জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কর্ণফুলী উপজেলার কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয,দৌলতপুর উচ্চ বিদ্যালয় ও ফয়জুল বাড়ি দাখিল মাদ্রাসা মোট ৩টি কেন্দ্রে ১৪৩৭ জন পরীক্ষার্থী। কিন্তু প্রথম দিনে পরীক্ষায় অংশগ্রহন করেন ১৪২৫জন পরিক্ষার্থী। পরীক্ষার প্রথম দিনে এসএসসি ও দাখিল শাখায় ১১জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।
কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মোট ৬৯৪ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষা অংশ নিয়েছেন ৬৯৩জন, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে৭৪৩ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষা অংশ নিয়েছেন ৭৩৮জন ও ফয়জুল বাড়ী দাখিল মাদ্রাসায় ৩৬২ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৩৫৭জন পরিক্ষার্থী।
কর্ণফুলী তিনটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. বাবুল চন্দ্র নাথ বলেন,কর্ণফুলী উপজেলার মোট ৩টি পরিক্ষা কেন্দ্রে অত্যান্ত সুন্দর ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এসএস সি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন আপত্তিকর ঘটনা কিংবা কোন শিক্ষার্থীকে বহিস্কার করার মত ঘটনা ঘটেনি। আমাদের কেন্দ্র হল সুপারসহ কেন্দ্র পরিদর্শকরা অত্যান্ত সচেতনতার সাথে দায়িত্ব পালন করছে। পরীক্ষার্থীরা নির্ভয়ে পরীক্ষার হলে এসে পরীক্ষা দিচ্ছে। আমরা আশা করি অত্যান্ত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ২০২৪ সালের এস এস সি ও দাখিল পরিক্ষা সমাপ্ত হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান