সাপাহারে জাতীয় শোক দিবস পালন
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় নওগাঁর সাপাহারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের জিরো পয়েন্টস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ শেষে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এ সময় ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটির ওপর গুরুত্বারোপ করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহ্জাহান হোসেন মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার।
অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন- সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ ওমর আলী মোল্লা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, বিশিষ্ট সমাজসেবক নুরল হক মাস্টার, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান মনির।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied