কেরানীগঞ্জে পরীক্ষার হলে অসুস্থ হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জে রুহিতপুর রামেরকান্দা এলাকায় ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে কেন্দ্রে অসুস্থ হয়ে মোঃ নাহিদ হোসেন(১৫) নামের এক শিক্ষার্থী মারা গেছে। মৃত নাহিদ হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়ন কোনাখোলা এলাকার সবজি বিক্রেতা আবুল কালাম আজাদের ছেলে। সে শাক্তা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়িক শিক্ষা বিভাগের ছাত্র ছিল।
বৃহস্পতিবার সকাল দশটায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম তাপস জানান, আজকে এসএসসির প্রথম পরীক্ষা থাকায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই ছাত্রছাত্রীরা কেন্দ্রে প্রবেশ করে। এরপর শিক্ষার্থীদের হাতে পরীক্ষার্থীদের হাতে মূল্যায়ন খাতা দেয়ার সময় কেন্দ্রের ভিতরে বেঞ্চে বসা অবস্থায় ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কেন্দ্রের বাইরে অপেক্ষমান বাবা মাকে তাৎক্ষণিক ঘটনাটি জানালে তারা শিশুটিকে নিয়ে ছেলেটিকে নিয়ে পার্শ্ববর্তী রুহিতপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তাকে সেখান থেকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সহকারী কমিশনার ভূমি,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শাক্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ জানান, নাহিদ আমার বিদ্যালয়ের ছাত্র ছিল। সে দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত ছিল বলে তার শ্রেণী শিক্ষকের কাছে জানতে পেরেছি। আমরা শোকাহত পরিবারকে বিদ্যালয়ের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ কামরুন নাহার জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। যেহেতু ওই শিক্ষার্থী আগে থেকেই অসুস্থ ছিল,তাই তার পরিবারের পক্ষ বিষয়টি আমাদের অবগত করলে আমরা পরীক্ষার্থীর জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করতাম।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত