হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট শুভ উদ্বোধন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট নামের একটি আধুনিক ও উন্নতমানের হোটেলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে রেস্টুরেন্টটি ফিতা কেটে উদ্বোধন করেন সিরাজগঞ্জ র্যাব -১২ অতিরিক্ত ডি আই জি ( মারুফ হোসেন)
ঢাকা- বগুড়া মহাসড়কের পাশে হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় অবস্থিত হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোটেলের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ, সলঙ্গা থানার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই নতুন হোটেলটিতে উত্তর বঙ্গের প্রায় ২২ জেলার সকল প্রকার যানবাহনের যাত্রীদের খাওয়া - দাওয়াসহ বিশেষ বিশেষ সুবিধা দেওয়া হবে ।
বিশেষ করে উত্তর বঙ্গসহ সারা বাংলাদেশে সুনামধন্য ব্যক্তিরাসহ বাসের যাত্রীরা যাতায়তকালে বাস বিরতী দিয়ে হোটেলে খাওয়া - দাওয়া করতে পারবে এই আধুনিক হোটেলে । কোটি টাকা ব্যয়ে সাজসজ্জিত করে উন্নত ডেকোরেটরে হোটেলটি নির্মাণ করেন প্রতিষ্ঠাতা।
বগুড়া গামি শাহফাতে আলী গাড়ির যাত্রি আশিক বলেন ঢাকা- বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের মত স্থানে এত আধুনিক একটি হোটেল নির্মাণ করায় অনেক খুশি হয়েছি খাবারের গুনগত মান ঠিক রেখে সুলভ মূল্য খাবার বিক্রি করলে আমরা খাবার খাবো।
বিভিন্ন বাস মালিক ও ডাইভার,হেলপার বলেন, উত্তর বঙ্গগামি সকল যাত্রিদের খাবারের গুনগত মান ঠিক রেখে সুলভ মূল্য খাবার বিক্রি করলে সবাই খাবার খাবে এবং হোটেলটি অচিরেই লাভবান হতে পারে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন