দামুড়হুদার জয়রামপুর ডি এস দাখিল মাদ্রাসার গণিত শিক্ষক হাবিবুর রহমানের ইন্তেকাল
জানাগেছে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর ডি এস দাখিল মাদ্রাসার গণিত শিক্ষক হাবিবুর রহমান যক্ষা জনিত ও শ্বাসকষ্ট কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল আনুমানিক (৫২) বছর। এবং তিনি জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিদায়ী সহ-কারি শিক্ষক আনুয়ার মাষ্টারের সালা ছিলেন।
পরিবার সূত্রে জানা যায় আনুমানিক গত দুই মাস ধরে তিনি জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন এবং উনার ডাইবেটিস ছিল।পরে উনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে রিপোর্টে উনার যক্ষা ধরা পড়ে।বেশ কিছু দিন ভর্তি থেকে চিকিৎসা সেবা নিয়ে ওখান থেকে রিলিজ করে গত ১৫/০২/২৪ইং তারিখ বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর গভীর রাতে তার যক্ষার উপসর্গ বেড়ে যায় শ্বাসকষ্ট শুরু হলে তাৎক্ষণিক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয় গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
জয়রামপুর ডি এস দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন তিনি গত ২০০১ইং সাল থেকে জয়রামপুর ডি এস দাখিল মাদ্রাসার গণিত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এদিকে জয়রামপুর ডি এস দাখিল মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকা ও সকল ছাত্র-ছাত্রী বৃন্দ শিক্ষক হাবিবুর রহমানের প্রতি শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied