জিয়াউর রহমান ও মোশতাক বঙ্গবন্ধু হত্যার পৃষ্ঠপোষক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশ ও বিশ্ব জানে জিয়াউর রহমান ও মোশতাক বঙ্গবন্ধু হত্যার পৃষ্ঠপোষক। রোববার (১৫ আগস্ট) সকালে গাজীপুরের জরুন এলাকায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত যারা মৃত্যুবরণ করেছে, তাদের মরণোত্তর বিচার করা হবে। শুধু বঙ্গবন্ধুর হত্যার বিচার কামনা করে নয়, আদর্শ বাস্তবায়নের মাধ্যমে রক্তের ঋণ শোধ করা হবে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি এক হাজার শিক্ষার্থীর মাঝে বিতরণ করেন মন্ত্রী।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ূন কবির খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাউসার আহমেদ, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী, সদস্য আব্দুর রহমান মাস্টারসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী-অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied