তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী (শাওন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন দুলাল। বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলালউদ্দিন সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু ও সাধারণ সম্পাদক আবদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক হাসান ও সাধারণ সম্পাধক মিজান পোদ্দার, প্রেসক্লাবের সভাপতি রফিক সাদি, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল মিয়া প্রমুখ।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন