ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ভোলাহাটে মাছ ধরার সময় বাংলাদশী যুবককে বিএসএফের গুলি


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ১৭-২-২০২৪ দুপুর ৩:৩৫

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে ১৭ ফেব্রুয়ারি ভোরে বিএসসিএফের গুলিতে আহত হলেন এক জেলে। আহত ব্যক্তি একই উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের কলোনিপাড়া গ্রামের মো: আ: কুদ্দুস আলমের ছেলে মো: জাহাঙ্গীর আলম(২৪)। 

৫৯  বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান, উপজেলার  পোল্লাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরার সময় মহানন্দা নদীর বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের মধ্যে প্রবেশ করায়  ভারতের বিএসএফ সদস্যরা জাহাঙ্গীর কে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়লে গুরুতর আহত হন তিনি। 

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন বলেন, ভোর সোয়া ৪ টার দিকে ডান হাতে গুলিবিদ্ধ ব্যক্তি মেডিকেলে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভোলাহাট থানার ওসি সুমন কুমার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন আহত ব্যক্তির ডান হাতের কুনুয়ে গুলি লেগেছে। পরে তাকে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়