বিরামপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মোর্শেদ মানিক, সম্পাদক কামরুজ্জামান
দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২৫) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এ,কে এম মোর্শেদ মানিক সভাপতি ও মো. কামরুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লাবের ২০ সদস্যের মধ্যে ১৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে বিকেলেই প্রেসক্লাব নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার ও বিরামপুর সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, এবারের নির্বাচনে সভাপতি-সম্পাদক দুটি গুরুত্বপূর্ণ পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে নির্বাচনে এ,কে, এম মোর্শেদ মানিক ১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবারক আলী বাবু পেয়েছেন ৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল উদ্দিন রুমী পেয়েছেন ৬ ভোট।
এর আগে ১২টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে ডা. নুরুল হক, সহ-সভাপতি পদে যথাক্রমে ফরিদ হোসেন, আব্দুল কাফী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম তানিম, সাংগঠনিক সম্পাদক পদে রিপন মানিক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে জাহিনুর ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একলাছুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নূর মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে মিজানুর রহমান ও রিয়াজুল ইসলাম।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied