ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১৮-২-২০২৪ বিকাল ৫:৪৮

নেত্রকোনার পূর্বধলার বিশকাকুনি ইউনিয়নে’র নৈগাঁও গ্রামে রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গৃহবধুকে শ্লীলতাহানি, বসতবাড়ি দখল, মারধরের ঘটনায় শাস্তির দাবিতে  এবং উপজেলা সার্ভেয়ার কতৃক ২৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে’র দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আধাঘণ্টার মানববন্দনে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী হোরে মদিনা, মুক্তিযোদ্ধা সন্তান আসমা বেগম, মামলার আসামি মুক্তিযোদ্ধা সন্তান মো. হামিদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, জাহাঙ্গীর মল্লিক প্রমুখ। বক্তরা ও ভুক্তভোগীগন বলেন, গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল সোয়া চার ঘটিকার দিকে হোরে মদিনার স্বামী শাহীন দিনমজুরের কাজে চলে গেলে মোঃ হাদিউল ইসলাম ইউপি সদস্য সেলিম সরকারকে নিয়ে মোটরসাইকেল যুগে উপস্থিত হয়ে কাউকে কোন কিছু জিজ্ঞেস না করে একটি বল ফিতা দিয়ে মাপপামাপি শুরু করে। এক পর্যায়ে বসতঘরের মাঝখানে একটি বাঁশের কোটি স্থাপন করে সার্ভেয়ার অন্যান্যদের হুকুম দেয় খুটির বরাবর পশ্চিম পাশের জায়গার ঘর ভেঙে ফেলার জন্য। ঘরের বেড়া ভাঙতে গেলে মদিনা ফিরাতে গেলে হাদিউল ইসলাম তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং শরীরের কাপড়-চোপড় টেনে খুলে অর্ধ উলঙ্গ করে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। ঘরের পশ্চিম পাশে টিনের বেড়া ভাঙ্গা শুরু করলে উঠে সেখানে ফেরাতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে শরীরের নানা স্থানে কিল ঘুসি নীলা ফুলা জখম করে। ঘরের বেড়া ভেঙে ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে আটক করে জিজ্ঞেস করলে হাদিউল ইসলাম সরকারি সার্ভেয়ার বলে পরিচয় দেয়। ঐদিন রাতে মিথ্যা ঘটনা সাজিয়ে ২৩ জনসহ অজ্ঞাত নামা আরো কয়েকজনকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করে। যাদের মধ্যে ১নং আসামি সুজাত সরকার ও তার ভাইসহ ১৫-১৬ জন এখানে ছিলেন না। সভার কালেকশন ও দাওয়াত খেতে গিয়ে মামলার আসামি হয়ে তিন দিন জেলখানায় ছিল। তারা আরো বলেন একই মৌজায় এই ঘটনার সঙ্গে জড়িত ২ শিক্ষকে’র দখলে সরকারি হালটের জায়গা রয়েছে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয় না। এরা খুবই দুষ্ট প্রকৃতির লোক। এবিষয়ে প্রকৃত ঘটনার সুষ্ঠ তদন্ত করে পূর্বধলা উপজেলা সার্ভেয়ার মোঃ হাদিউল ইসলাম (৪৫), বিশকাকুনী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোঃ সেলিম  সরকার (৫০), আ. রশিদ, নৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শহীদুল্লাহ ওরফে তৌহিদ, সহকারি শিক্ষক হেদায়েত উল্লাহ ওরফে জজ মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়