লালমনিরহাটে ট্রাক্টর উল্টে চালক নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জমি চাষ শেষে রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টর উল্টে আবুল কালাম আজাদ নাজু (২৩) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পানবাড়ি ইউনিয়নের পাবনা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ নাজু (২৩) উপ জেলার লক্ষ্যনাথের কামাত এলাকার হামিদুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ দুপুরে উপজেলার পানবাড়ি ইউপির পাবনা পাড়া এলাকায় জমির চাষ করতে যান আবুল কালাম আজাদ নাজু। জমির চাষ শেষে ট্রাক্টর নিয়ে রাস্তায় উঠতে গিয়ে তা উল্টে গিয়ে নিচে পড়ে যায় চালক নাজু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের চাচা শহিদুল ইসলাম বলেন, ট্রাক্টর নিয়ে রাস্তায় উঠতে গিয়ে তার মৃত হয়। এ বিষয়ে কোন অভিযোগ নেই।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত