স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করলেন সাংসদ শিবলী সাদিক
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) প্রকল্পের আওতায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্প (৬ষ্ঠ পর্য়ায়) এঁর আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে বেঞ্চ ও ফ্যান বিতরণ করা হয়েছে। এসময় উপজেলার ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৩০ জোড়া টেকসই পরিবেশ বান্ধব উঁচুনিচু বেঞ্চ ও ৩২৯টি সিলিং ফ্যান বিতরণ করা হয়।
সোমবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. শিবলী সাদিক।
একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র আককাস আলী, মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নুরল ইসলাম। এসময় এসিল্যান্ড মুরাদ হোসেন, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুব্রত কুমার সরকার, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সম্পাদক কামরুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি