জবির নতুন প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, ড. জাহাঙ্গীর হোসেন পরবর্তী দুই বছর প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৯ ফেব্রুয়ারি থেকে আদেশটি কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রক্টরের দায়িত্ব পান ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল। মেয়াদ শেষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে এতদিন দায়িত্ব পালন করে গেছেন তিনি।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied