দৌলতখানে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস পালিত
ভোলার দৌলতখানে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘সরিষা’ জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চরখলিফা ইউনিয়নের হেলিপোর্ট এলাকার মাঠে ২০২৩-২০২৪ অর্থবছরের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই মাঠ দিবস পালিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক কৃষিবিদ মোঃ হাসান ওয়ারিসুল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাকির হোসেন তালুকদার, তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের বরিশাল অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ রথীন্দ্রনাথ বিশ্বাস, আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান, গম উৎপাদন সংরক্ষণ বিতরণ প্রকল্পের বরিশাল অঞ্চল মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ আলী আজিম শরীফ, উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ বশির প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন- ইউনিয়নের কৃষক-কৃষাণী, বিভিন্ন পেশা শ্রেণির মানুষ এবং সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied