ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরের হাট-বাজার-আড়তে অবাধে বিক্রি হচ্ছে জাটকা


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২০-২-২০২৪ দুপুর ৪:৯

মানিকগঞ্জের হরিরামপুরে বিভিন্ন হাট-বাজারে সকাল-দুপুরে মিলছে পদ্মানদীর ছোট সাইজের ইলিশের পোনা, যা জাটকা নামে পরিচিত। সারাবছরই জাটকা আহরণ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকলেও জেলেরা মানছে না আইন। সচেতন মহলের অনেকেই বলছে- মৎস্য অফিসের অদক্ষতা আর অবহেলায় এসব হচ্ছে। প্রশাসনের কার্যকরী ভূমিকা নেই বলেই গত ৪/৫ মাস কোন অভিযান চোখে পড়েনি কারো কাছে। আর উপজেলা মৎস্য অফিস বলছে- তারা নিয়মিত অভিযান করছে হাট-বাজারে। এছারাও জনবল সংকটের দোহাই দিয়ে এড়িয়ে যান নিয়মিত। আর জেলেরা বলছে-আমাদের কেউ নিষেধ করেনা, আমরা গত ৬ মাস যাবৎ পদ্মানদীতে জাটকা আহরণ করছি, কোন অভিযান বা বাধা পায়নি তারা। এছারা, প্রশাসন নদীতে অভিযানে নামার ঘন্টাখানেক পুর্বেই আমরা জেনে যাই, তাই সুযোগ বুঝে সটকে পরার কথাও জানান তারা। সরেজমিনে পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে কারেন্ট জাল দিয়ে জাটকা আহরণ করতে দেখা গেছে। এছারা উপজেলার বাহাদুরপুর, আন্ধারমানিক আড়ৎ এবং ঝিটকা,আন্ধারমানিক বাজারে প্রকাশ্যে জাটকা বিক্রি করতে দেখা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার গোপিনাথপুর,কাঞ্চনপুর,হারুকান্দি ইউনিয়নের বেশ কয়েকজন জেলে এবং ফরিদপুর থেকে আসা বেশ কিছু জেলে জানান, আমরা গত ৪মাস যাবৎ নিয়মিত পদ্মানদীতে আছি। জাল ফেললেই দশ-বারো কেজির মত ছোট সাইজের ইলিশ (জাটকা) জালে আটকায়। বড় ইলিশ নদীতে নেই। আমরা সেই জাটকা বাহাদুরপুর,আন্ধারমানিক,ধুলশুরা মাছের আড়তে সকাল বিক্রি করি। দুপুরেও নদীরঘাটে দুর দুরান্ত থেকে জাটকা কিনতে আসে অনেকেই।
মানিকগঞ্জ থেকে সকালে আন্ধারমানিক মাছের আড়তে মাছ কিনতে আসা মানিক জানান, বিভিন্ন রকমের মাছ কিনতে আসছিলাম। পেলাম না। এখন হাজার তিনেক টাকার জাটকা কিনে নিয়ে যাচ্ছি। প্রায় কেজি দশেকের মত হতে পারে।
ঝিটকা বাজারে প্রকাশ্যে জাটকা বিক্রি করা জেলে সুকু জানান, পদ্মায় যারা জাটকা মারে, তাদের কিছু না বলে আমাদের মত দেড় টাকার মাছ ব্যবসায়ীর উপর তারা খুব পারে। গোড়ায় গন্ডগোল থাকলে কোন কিছুই ভাল হয়না। পদ্মায় নিয়মিত অভিযান দিক, তাহলেই জাটকা মারা কমবে, বাজারে জাটকা আসবেনা।
আন্ধারমানিক বাজারে জাটকা বিক্রি করতে আসা এক ব্যবসায়ী জানান, আমগো কি দোষ। নদীতে জেলেদের নিষেধ আর নিয়মিত অভিযান করলে আমগো জাতীয় সম্পদ ইলিশ বাড়তো।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল হক ইকরাম বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গত দুইমাসে ৫/৬ অভিযান করে বিভিন্ন বাজার থেকে জাটকা জব্দ করেছি। জনবল সংকটে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করতে পারিনা। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা